লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – খোদাকে চিনিতে হলে

লাবিব মাহফুজ চিশতী

খোদাকে চিনিতে হলে নিজকে আগে চিনতে হয়
খোদে খোদা বিরাজ করে অনন্তরূপ দরিয়ায়।

জাত নূর সে আহদিয়াত অখণ্ড মণ্ডলাকার
এরাদায় ছওয়ার হয়ে জোশে এশক হয় জহুর।
গঞ্জমুখফি নামটি তাহার, সর্বধারে শূণ্যময়।

তিন জামাতে করলে সৃজন হিজদা হাজার মাখুলকাত
জামাদি নাবাদি যত করলে সৃজন হায়ানাত।
নুতফা রূপ ধরিলে এসে, বাগে এরেম হয় আশ্রয়।

আলকা হতে মজগা রূপে জনিনে হয় প্রকাশন
তেফেল কামেল এমকানীতে, ওয়াজেব নূরের কিরণ।
লাবিবের এই দেহ ভূবন, স্বয়ং খোদার পরিচয়।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/09/02026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ