লাবিব মাহফুজ চিশতী
দেখবে আপন সূরত বলে, এমকানে হইলে জহুর
দয়াল তুমি গঞ্জমুখফি নূর।
দয়াল, ছিলে তুমি গঞ্জমুখফি জাত
বেলকুয়া হইতে এলে বেলফিলে সিফাত।
আলা কুল্লে শাইয়্যিম মুহিত, বলিলে এবার।
জাত আহাদিয়াত হইতে অহেদাত
আহাদ মুখফি ছিলে তুমি লয়ে জাত সিফাত।
এশকের টানে প্রকাশিলে অজুদে প্রচার।
নয় বতন আর বারো কারে তোমারী প্রকাশ
পাঁচে চাইরে যোগ মিলনে এশকে মাওলায় বাস।
লাবিব বলে তব নূরে এ ধরা মামুর।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/09/2026

