লাবিব মাহফুজ চিশতী
এশকে মাওলায় এলে মাওলা
দয়াল হিমেল শাহ নাম ধারণ করে
কে চিনিতে পারে তারে
কে চিনিতে পারে।
আদি নূরে দীপ্ত রূপ তোমার
অরূপ স্বরূপ আকার ধরে হইলে প্রচার
অনন্ত বিভূতির আকার
অঙ্গে তোমার ঝড়ে পরে।
অনল অনীল জল স্থলে তুমি সর্বময়
মহাকাল ভাব সলীলে শাশ্বত চিন্ময়
নূরে ইয়াজদানী তুমি
আছো আহসান আকারে।
আউয়াল তুমি আখের তুমি তুমি গুপ্ত ব্যক্ত
অচিন্ত্য অনন্ত তুমি নিত্য অবিরত
অধম লাবিব চির অনুগত
নিবেদনে সংসারে।
লাবিব মাহফূজ চিশতী
রচনাকাল – 10/09/2026

