লাবিব মাহফুজ চিশতী
আহসানে ঝলক দিয়া
বেনজীর হইলে নজীর
এশকে মাওলায় চেয়ে দেখো
রূপেরি বাহার।
পঞ্চজাত আর চার এতবারে
লা ছানী হয় ছানী
রূপের ঘরে নিরূপ রো
বারোয় জানাজানি।
সে যে প্রকাশিল আহসানে
দেখিতে কি চমৎকার।
আল ইনছানু সিররী বাণী
খোদ খোদা অভেদ
মানুষ আল্লাহ একাকারে
অজুদে সাবেত।
এবার হিমেল শাহ নাম ধারণ করে
জগতে প্রচার।
ভুবন মোহন রূপটি তাহার
পূর্ণচন্দ্র ধারা
শহুদে নূর জহুর হয়ে
এলেমে চেহারা।
লাবিব রইল ভ্রমে পড়ে
ভক্তিশূণ্য দুরাচার।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/09/2026

