লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – তব নূরে সৃজন সংসার

লাবিব মাহফুজ চিশতী

তব নূরে সৃজন সংসার
নয় বতনে প্রকাশ তারি
আজব কারিগরি বিধির
আজব কারিগরি।

অধর সেজন এই ধরাতে রয়
খোদের মাঝে আছে খোদা অজুদ পরিচয়।
নয় বতনে বারো কারে
পাঁচে চাইরে রূপ তাহারি।

আহাদ হতে আহাম্মদী নূর
মুহাম্মদ সুরতে এসে জগতে জহুর।
আল ইনছানু সিররী খবর
ইনছানে ভেদ প্রকাশ করি।

কুল আলম রয় ইনছানে মজুদ
শহুদে নূরের বিকাশ এলেমে অজুদ।
লাবিব বলে নূরে এসবাত
মুর্শিদ সুরত সাবেত করি।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/09/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ