লাবিব মাহফুজ চিশতী
আপন সুরত প্রকাশ করি, এমকানে ভাসালে তরী
উদ্ধারিতে পতিত জনায় – ওগো দয়াময়
তোমার লীলা বোঝা বড় দায়।
ছিলে গঞ্জ ওহদাতের ঠাঁই
স্বরূপে জহুরে এসে নাম ধরিলে সাঁই
এতবারী চার অজুদ লয়ে
আসিলে ধরায়।
জাত উলুহিয়াত উঠিল হরকত
রূপের নিশানা এবার দেখায় মালাকুত
সেই রূপের ঝলক ব্রহ্মান্ডলে
নিত্য দেখা যায়।
পঞ্চরূপে পঞ্চপ্রেমে প্রকাশ আদি নূর
আড়েফেলের মাঝে হল ওয়াজেব মামুর
লাবিব পায় হিমেল শাহ নামে
খোদার পরিচয়।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/09/2026

