লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – দেখিতে বাসনা যাহার

লাবিব মাহফুজ চিশতী

দেখিতে বাসনা যাহার
এশকে মাওলায় আয় চলে
খেলছে আড়েফেলে দয়াল
খেলছে আড়েফেলে।

সে যে ছিল কুল্লে শাইয়্যিম মুহিতে
স্বরূপ দেখাবার তরে নযুল জগতে
হুয়াল আসমারি সাথে
এলো ব্রহ্মান্ডলে।

কালাকাল কি মহাকালে সুর
এশকে মাওলার সুর বাসরে বারে সুমধুর
নিত্যানন্দে খেলছে প্রভূ
স্বরূপ শতদলে।

শোনো জবরুতে তার সুরেরি ঝংকার
আলিমুনে মালুম করে মোহিত সংসার
লাবিব বলে সকল বৃথা
সেরূপ সুধা না সাধিলে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/09/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ