লাবিব মাহফুজ চিশতী
আমায় কূল নাশিনী করিয়া ভূবনে, দয়াল দরদীয়ারে
আমারে আর নাইকি তোমার মনে।
প্রাণ বন্ধূয়ারে,
আমারে আর নাইকি তোমার মনে।
পাইয়া অবলা অতি, শিখাইয়া প্রেম পিরিতি
ছেড়ে যেতে চাও কি কারণে – ও বন্ধুরে
কি দোষেতে করে দোষী, হলে তুমি নিরুদ্দেশী গো
কলংকীনি করিলে যতনে। প্রাণ বন্ধুয়ারে।
গলে দিয়া প্রেমো মালা, ঘটাইলে বিষম জ্বালা
সহিতে আর না পারি পরাণে – ও বন্ধুরে
কান্দি বসে দিবানিশি, পূর্ণচন্দ্র দীপ্তশশী গো
প্রাণ বাঁচেনা তোমার অদর্শনে। প্রাণ বন্ধুয়ারে।
বিরহ বানেতে ঘেরা, মারলে আমায় জ্যন্তে মরা
দুঃখের কথা না ফোটে জবানে – ও বন্ধুরে
লাবিবেরে করে হীন, কি লাভ তোমার হে মহীয়ান গো
কি আর ক্ষতি রাখিলে চরণে। প্রাণ বন্ধুয়ারে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 13/09/2026

