লাবিব মাহফুজ চিশতী
আলিফ লাম মীম তিন হরফে, ভেদ রমুজাত রয় গোপন
মুর্শিদ ধরে জানো তারে পাগল মন।
ওরে, গঞ্জজাতে সাঁই কাদিরে, আপন সুরত দেখিবারে
এশকেতে ঝংকার মারে, চার এতবারে প্রকাশন –
মউজ উঠে আলিফেতে, নুক্তা গেল বা এর সাথে
মীম অবধি আলিফ হতে, চব্বিশ হরফের প্রমাণ।
লা নফি মীম এসবাতে রয়, আয়নাল একীন তাহারে কয়
শ্বেত নুক্তা মীমের মাথায়, বিকশিল পাঞ্জাতন –
এরাদা হইতে মাওলা, চার এতবারে করেন খেলা
মাশুক তাহার হাবিবুল্লাহ, মীমে মুহাম্মদী তন।
আশেক আর মাশুকের খবর, লাম আলিফে জানগে এবার
মীমেতে হয় হুয়াজ জাহির, আল হাদীদে বিবরণ –
লাবিব বলে চিনো তারে, নয়বতনে ঘুরে ফিরে
স্বরূপ দেখাইবার তরে, এমকানে তার আগমন।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 21/09/2026

