লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – হইলে চল্লিশ পূর্ণ হবি ধন্য

লাবিব মাহফুজ চিশতী

হইলে চল্লিশ পূর্ণ হবি ধন্য
নাযিল হবে আল কুরআন,
পাঁচে ছয়ে ত্রিশ যোগে
সাতে তিনে চেহেলতন।

শব্দ ছিল নিঃশব্দেতে, গঞ্জমুখফি পুশিদায়
হরকতেরি কুদরতে নূর, লওহতে হয় পরিচয়।
এরাদারি কলম দিয়া, নূর কালি হরফ সাজাইয়া
হাহুত মঞ্জিল ওরাওলে, রাখিলে নাযিলের শান।

হাহুত হতে আজরাইলে, কালাম নিল তুলিয়া
আওআদনাতে ইসরাফিলে, লাহুতে দেয় পৌঁছাইয়া।
মিকাইল রয় মাহমুদাতে, মতলেক কালাম মালাকুতে
জিব্রাইল পাইল কালাম, জবরুতে যার অবস্থান।

নবীর সিনার জিন্দা কালাম পাক জবানে হয় প্রকাশ
পাঁচ আটা চল্লিশের তালিম, হেরাতে যার বসবাস।
দয়াল হিমেল শাহের পাক জবানে, অধীন লাবিব কালাম শুনে
কালামে এলেমের নহর, প্রকাশ তারি আলিমুন।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01/10/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ

বিভাগসমূহ