লাবিব মাহফুজ চিশতী
দেখিতে বাসনা মনে, না দেখিলে ত্রাহি প্রাণ
দেখা দিও দয়াল মুর্শিদ আছি বড় পেরেশান।
জালাল জামাল রূপটি তোমার চার আকছামে জারী
ওয়াজহুল্লাহ ফেতরাতুল্লাহ কোরানে প্রচারি।
অকুলের হইয়া কান্ডারী, চরণে দিও স্থান।
রূপের মেছাল এ জগতে প্রতি ঘটে সর্বময়
আউয়াল আখের জাহের বাতেন অনন্তরূপ দরিয়ায়।
সানুরিহিম আয়াতিনায়, বিশ্বময় তার বিবরণ।
জ্ঞান অঞ্জন শলাকা দিয়া আঁখি করে পরিষ্কার
দীলের ঘরে জাগাও প্রভূ জুল জালালী রূপ তোমার।
লাবিব চায় সে রূপের দীদার, স্বরূপেতে নিরঞ্জন।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01/10/2026

