লাবিব মাহফুজ চিশতী
না দেখিলে প্রাণ বন্ধু কাটে নিশি কেমনে
বন্ধু বিহনে –
আমার একি জ্বালা হইলরে
আমার একি দশা হইলরে
প্রাণ বন্ধু বিহনে।
আমি সারা নিশি রই জাগিয়া
তন্দ্রা শূণ্য আঁখি নিয়া
পথের পানে নিরখিয়া
সজলও নয়নে।
আমার বাসি হল ফুলের মালা
শ্যাম বিরহীর সন্ধানে।
কোটোরা চন্দনে ভরে
যতন করে রাখি ঘরে
কোমল আঁখির ফুল বাসরে
দিতে নিবেদনে।
তবু না আসিল শ্যামল অলি
রিবহীনির বাগানে।
বন্ধুর আশে নিশির শেষে
কান্দি বসে বিজন বাসে
কুঞ্জে যদি শ্যাম না আসে
কলংকীনি জীবনে।
লাবিব বলে প্রাণ ত্যাজিবো
নিদয় বন্ধুর কারণে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01/10/2026

