লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

আল্লাহর সত্ত্বা ও নূর বিষয়ক ১০ টি করে আয়াত

সংকলন – লাবিব মাহফুজ চিশতী

আল্লাহর সত্ত্বা বিষয়ক ১০ টি আয়াত

১. তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করবো। বাকারা ১৫২

২. আমাকে এমনভাবে স্মরণ করো যেমন তোমাদের পিতৃপুরুষদের স্মরণ করে থাকো, বরং তার চেয়েও বেশি। বাকারা ২০০

৩. পূর্ব পশ্চিম আল্লাহরই। যেদিকেই মুখ ফেরাও না কেনো, সেদিকেই আল্লাহর চেহারা বিরাজমান। বাকারা ১১৫

৪. তোমরা যেখানেই থাকো না কেন, তিনি তোমাদের সাথে আছেন। হাদীদ ৪

৫. আমি তাদের গীব্রাস্থিত ধমনী অপেক্ষা নিকটতর। ক্বাফ ১৬

৬. যখন তারা আমার সম্পর্কে প্রশ্ন করে বলো আমি নিকটেই আছি। বাকারা ১৮৬

৭. তারা যেখানেই থাকুক আল্লাহ তাদের সাথে আছেন। মুজদালাহ ৭

৮. আমি তোমাদের নফসের সাথে মিশে আছি, তোমরা কি দেখতে পাও না? যারিয়াত ২১

৯. সুন্দরতম নামসমূহ আল্লাহরই, তোমরা তাকে সেসব নামেই ডাকবে। আরাফ ১৮০

১০. সকল সুন্দরতম নাম তাঁরই। হাশর ২৪

নূর সংক্রান্ত ১০ টি আয়াত

১. হে মানবজাতি, রবের কাছ থেকে তোমাদের জন্য এসেছে দৃঢ় প্রত্যয়সহ প্রমাণ এবং আমরা তোমাদের প্রতি সুস্পষ্ট নূর নাজিল করেছি। নিসা ১৭৪

২. নিশ্চয় আল্লাহর কাছ থেকে নূর ও সুস্পষ্ট কিতাব এসেছে যা দ্বারা তিনি তোমাদেরকে জুলমাত থেকে নূরের দিকে নিয়ে যান এবং সিরাতুল মুস্তাকিমের দিকে পরিচালিত করেন। মায়িদা ১৫, ১৬

৩. প্রশংসা আল্লাহর যিনি আকাশ ও পৃথিবী সৃজন করেছেন এবং জুলমাত ও নূরের উদ্ভব ঘটিয়েছেন। আনআম ১

৪. তারা ফু দিয়ে আল্লাহর নূর নিভিয়ে দিতে চায়। কাফেরদের কাছে যতই বিস্বাদপূর্ণ হোক না কেনো, তিনি তাঁর নূর পূর্ণরূপে উদ্ভাসিত করবেন। তওবা ৩২

৫. তিনি সূর্য্যকে যিয়া এবং চন্দ্রকে নূরবিশিষ্ট করেছেন। ইউনুস ৫

৬. আল্লাহ আকাশ ও পৃথিবীর নূর। নূর ৩৫

৭. সেদিন তুমি দেখবে মোমিন ও মোমিনাগণের সম্মুখভাগে ও দক্ষিন পার্শ্বে কিভাবে তাদের নূর প্রবাহিত হয়। হাদীদ ১২

৮. তিনি তোমাদের প্রতি রহমত দ্বিগুণ করে দেবেন এবং তোমাদেরকে তাঁর নূর প্রদান করবেন। হাদীদ ২৮

৯. আল্লাহ তাঁর নূর পূর্ণ ভাবে উদ্ভাসিত করবেন। আস সাফ ৮

১০. হে আমাদের রব, আমাদের নূরকে পূর্ণতা দান করো ও আমাদেরকে ক্ষমা করো। তাহরীম ৮

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ

বিভাগসমূহ