লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – দ্বীনের ছামান লইয়া নবী

লাবিব মাহফুজ চিশতী

দ্বীনের ছামান লইয়া নবী
নাছুত ঘাটে নাও ভিড়ায়,
দেখবি যদি আয়গো তারে
দেখবি যদি আয়।

সে নদীতে বহে উল্টা স্রোত
বিক্ষুব্ধ তরঙ্গ ভারি বিজলীর ঝলক
ষড়ভ্রান্তি প্রবল ঘূর্ণিপাক
ঘাটে দেখা যায়।

ঘাটে আছে এমন এক মাকান
লক্ষ বছরের বুড়ো সেথায় মহাজন
অন্ধকারে শরার আসন
বেল গায়েবে রয়।

অনুমান উপাস্য ছাড়িয়া
পঞ্চঅঙ্গে পঞ্চতরী নাওগো সাজাইয়া
আমিত্ব নাস্তি করিয়া
চলোগো ত্বরায়।

লাবিব এবার তরীর খবর কর
দয়াল হিমেল শাহের চরণ বিনা নাই তরীর খবর
দূর করে অজ্ঞান অন্ধকার
উঠো নবীর নায়।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 02/11/2026

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ