লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – অরূপ স্বরূপ অনন্তরূপ

লাবিব মাহফুজ চিশতী

অরূপ স্বরূপ অনন্তরূপ, ত্রিভূবনে বর্তমান
নিত্যানন্দে মন আনন্দে, কর তারি আস্বাদন।

ষড়ভ্রান্তি নাস্তি করে, যাইয়া প্রেম অগ্নির ধারে
পতঙ্গেরী স্বভাব ধরে, কর আত্ম-নিবেদন
জগৎময় মোহিত যিনি, তোমায় টেনে নিবেন তিনি
রূপ অরূপে চিনাচিনি, নিত্যলীলায় অধিষ্ঠান।

আমিত্ব ধন বর্জন করে, গিয়া সরল দেশে ভাবের ঘরে
শুদ্ধ স্বভাব অর্জন করে, ভ্রান্তি দ্বারে দাও বাঁধন
চেতনায় সুচেতন যারা, শুদ্ধ মুক্ত আত্মহারা
থাকবে সদায় রূপ নিহারা, নিরিখে দিয়া নয়ন।

আমিত্ব যার রয় নিবৃত্তে, হৃদয় তার জাগে নিভৃতে
মন-আনন্দ ধারা চিত্তে, সদায় রহে উজ্জীবন
লাবিবের হয় কপাল মন্দ, না কাটিল দ্বিধা-দ্বন্দ
গুরুকৃপা নিত্যানন্দ, সহায় শুধু শ্রীচরণ।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 02/11/2026

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ