লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – পঞ্চজাতে তন গড়িয়া

লাবিব মাহফুজ চিশতী

পঞ্চজাতে তন গড়িয়া সপ্তগুণে প্রকাশ হলে
আসিলে নযুলে দয়াল আসিলে নযুলে।

আরব শহর প্রকাশ তোমার তিন অক্ষর দলিলে
আইনীয়াতে রবের দেখা
দেহ আরব রূপ ধরিলে।

পঞ্চ রংয়ের পাপঢ়ী মেলে এশকের ফুল ফুটিলে
চার অঙ্গে চার রূপের বাহার
পঞ্চতনে ভাব সলীলে।

এশকেতে এরাদা হতে দীল কোরান বলিলে
মতলেক কালাম নাতেক হলো
পাক জবানে জিবরাইলে।

নবী ওলী সাধুগণে সে ‍রূপে মজিলে
অধীন লাবিব কান্দে বসে
দয়াল হিমেল শাহের চরণ তলে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 03/11/2026

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ