লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – গুরু চরণ সাধন বিনে

লাবিব মাহফুজ চিশতী

গুরুচরণ সাধন বিনে কে তাহারে পায়
সে ধন মুখের কথা নয় সে ধন
মুখের কথা নয়।

যুগ যুগান্তর মুনি ঋষিগণ
পাহাড়ে জঙ্গলে রহে ধ্যানেতে মগন।
ষড়রিপু করে দমন
তবেই সাধু হয়।

কোরানে রয় অলীয়াম মুর্শিদা
মুর্শিদ রূপে হাদি দেখো নয় তারা জুদা
ঐ চরণে করলে সেজদা
তবেই সাধু হয়।

যার নাই ভবে সাধন ভজনা
তার কলবে তুরে নূরের বাতি কভু জ্বলবে না
অধম লাবিবের ভজন হলোনা
দিন যে বয়ে যায়।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 03/11/2026

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ