Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – নামেতে হয় ভজন সাধন

লাবিব মাহফুজ চিশতী

নামেতে হয় ভজন সাধন
ব্রহ্মান্ড এই নামের গুণে –
আল্লাহু আল্লাহু ধ্বনি
বাজে শুনো ত্রিভুবনে।

পঞ্চজাত একত্র হইয়া, আলিফে ছিল গোপন
জাতের সিফাতে এবার, হরকতে নূর হয় চেতন।
দ্বিশক্তিময় ভাবের বশে, দুইধারে দুই শক্তি ভাসে
যুক্ত লাম আসে প্রকাশ্যে, দীপ্ত নূরী বস্তুগুণে।

জাত সেফাতে টানাটানি, পাঁচে সাতে বারো কার
হু’ হুংকারে প্রকাশিল, দুই লামে আলিফ আকার।
চার অক্ষরে মিলন হল, আল্লাহু’ নাম প্রকাশিল
নিজ নাম নিজে রাখিল, নামগুণে সাঁই নিরঞ্জনে।

ব্রহ্মান্ডে মোহিত তিনি, নাম ধরে চার অক্ষরে
রূপে গুণে নাম হইল, রং-বু-গুলের ভান্ডারে।
এবার আল্লাহু নাম দিয়া ধ্বনি, এশকে তনে স্বয়ং তিনি
লাবিবের ব্রহ্মান্ডখানি, গড়িলেন অতি যতনে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – ০৯|১১|২০২৬ খ্রি.

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ