লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – সাফাতে মোহিত সংসার

লাবিব মাহফুজ চিশতী

সাফাতে মোহিত সংসার
তিন জামাত তিন ভূবন জুড়ে,
বিকাশ আদি নূরে সকল
বিকাশ আদি নূরে।

একত্বে রয় উলুহিয়ত, পঞ্চ নূরে রবুবিয়ত
আহাম্মদী নূরেতে জাত, সিফাত মীম নহরে
নূরেতে উজালা সবি সাফাতে সংসারে –
মাখলুকাতের পর্দা কেটে ইনছানীতে উরুজ করে।

বিধির বিধান সৃষ্টি করা, এরাদাতে ভাঙ্গাগড়া
সামনে রবুবিয়ত খাড়া, বিধাতা নাম ধরে
আবুদিয়ত তিন জমাতে আঠারো হাজারে –
বেখেয়ালের জাগলে খেয়াল দেখবি সকল ধনাগারে।

ভূবনে মোহিত যে নূর, দুই মীমেতে বাইতুল মামুর
অখন্ড ব্রহ্মান্ডের খবর অজুদে প্রচারে
পাঁচ আটা চল্লিশের খবর এই দেহ মাঝারে –
লাবিব বলে নূর আলা নূর সকল লীলা দীপ্তকারে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/11/2026

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ