লাবিব মাহফুজ চিশতী
ডাকলে যারে অতি দূরে, অনুমানে অচেনায়
অজ্ঞানী কি কভূ তারে পায়?
দেহে তিনটি ধারা রয় অতি গোপন
উর্দ্ধ অধঃ দুইয়ে দুইয়ে আসমান আর জমিন
মাঝখানেতে আছে মোমকেন
আতশ যারে কয়।
বেমুরিদ হয় ব্যভিচারী হায়ান আম্মারা
তিন জামাতে বন্দী হয়ে ভোগ করে কারা
আতশে যে দেয় পাহাড়া
সে জন আরেফ হয়।
আরেফ জনার সদা আসমানে গতি
আসমানী গুণ দেহ গঠন, ইনছান প্রকৃতি
নাই তাহার আর গতাগতি
সে অটল ব্রহ্মময়।
অধম লাবিব বলে এবার ছাড়ো অনুমান
সাফা বাদের মিলনে হয় সকল দৃশ্যমান
আবে খাকে অজুদ জাহান
দেহ পরিচয়।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/11/2026

