লাবিব মাহফুজ চিশতী
তারে যায়না পাওয়া জাত বাহাতে
গঞ্জজাতে – অনুমানে
খুঁজো অজুদে ইনছানে, খুুঁজো অজুদে ইনছানে।
দীদার হয় তার জাতে ওহদাত
নিত্য নতুন রূপে প্রভূ দেখায় তার সুরত।
আসমান জমিন তার হাকিকত
অজুদ ভূবনে।
জিবরাইল যায় কালাম আনিতে
যার কালাম আনিয়া দেয় তাহার কাছেতে
অসীম বাঁধা সমীমেতে
দেহ জমীনে।
খুঁজো যারে দূরে চাহিয়া
তোমার অন্তরে সে আসন পাতি আছে বসিয়া
অন্ধ অনুমান ছাড়িয়া
থাকো ধিয়ানে।
লাবিব বলে জানো হাকিকত
মানুষের সুরতে নযুল খতমে নবুয়ত
মানুষে রয় জাত আর সেফাত
প্রভু নিজগুণে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/11/2026

