লাবিব মাহফুজ চিশতী
উনত্রিশে হয়না রোজা, ত্রিশ পূরণ না হইলে
রোজাদার সাজিলে বৃথায়, রোজাদার সাজিলে।
চার মাসেতে চারটি বস্তু পবিত্র করিলে
পঞ্চতনে দেহের গড়ন
পঁচিশ তনে প্রকাশিলে।
পঞ্চজাত আর পঁচিশগুণে তিরিশে মিলিলে
রমজানে তাই প্রকাশ হলো
মাটি বস্তুর দেহ মূলে।
বেলায়েতী দশ মিলনে চল্লিশে মিলিলে
মাটিতে হয় তিরিশ জারি
তিরিশ রোজা এরেই বলে।
বারো মাসে বারো চন্দ্র চার চন্দ্র দেখাইলে
আসল রোজা না বুঝিয়া
লাবিব পড়ল মহা ভূলে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/11/2026

