লাবিব মাহফুজ চিশতী
বসত তোমার প্রেমের দেশে
কাম দেশে কেন গতাগতি
এ কেমন প্রকৃতি তোমার
এ কেম প্রকৃতি।
চার রংয়ের এক ফুল ফুটিল ডালে
রূপে বসে বিমোহিত ভ্রমর অলি দলে
সে ফুল কর্মমে ঝড়ে অকালে
করে পতির বৃন্তচ্যূতি।
চৌকোনা সোনার তরী ত্রিমোহনায় ভাসে
মহাকাল কি কালাকালে ত্রিকালেতে আসে
ত্রিবেনীর ছয় ভ্রান্তিবসে
আর কত আহুতি।
ত্রিবেনীর উর্দ্ধধারে চতুরঙ্গপুর
কাম ছাড়িয়া প্রেমের দেশে তথায় ভাবনগর
লাবিব বলে চলো এবার
প্রেমরূপে দিতে আহুতি।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/11/2026

