লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আপনার থাকিলে সন্ধান

লাবিব মাহফুজ চিশতী

আপনার থাকিলে সন্ধান
সে ধন কভূ না আসিবে
আপন ত্যাজ্য করলে পরেই
তবেই তারে পাবে।

বলছে ডেকে পাক কালামে সাঁই
আমিত্ব নফি করিয়া এসবাতে লও ঠাঁই।
বাসনা বিসর্জন দিলে
সাধনায় সুফল ফলিবে।

লা ইলাহা অনন্ত নাস্তি হয়
ইল্লাল্লাতে রূপ ধরিয়া প্রকাশ দয়াময়।
একা হয়ে ডাকে যেজন
তারেই প্রভূ জবাব দিবে।

লাবিব কান্দে লয়ে দোষী মন
আলস্যে কাটিল বেলা না হইল ভজন।
দয়াল মুর্শিদ বিনে আমার
আর কেহ নাই প্রাণ বাঁচাবে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/11/2026

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ