লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – কলঙ্ক হার লইয়া গলে

লাবিব মাহফুজ

কলঙ্ক হার লইয়া গলে, পথে পথে ঘুরে মরিরে!
দয়াল কৃপাবশে, কবে এসে, উদ্ধারিবে এই আমারে!

ওরে ছয়জন বাদী দিবানিশি, ওরাই আমায় করলো দোষীরে
এখন গলে লইয়া ভব ফাঁসি, কেমন করে যাই পাড়ে!

শুনে ওদের কুমন্ত্রণা, সার হইলো ভব যন্ত্রনা রে
আমি হইলাম চির দুঃখীজনা, সব হারাইয়া আধারে!

কান্দে লাবিব স্বভাব দোষে, পারঘাটাতে বেলাশেষে রে
দয়াল কাণ্ডারী হইয়া এসে, ত্বরাইও পাপীরে!

রচনাকাল – 08/04/2022

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ