Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – অনন্তে হে সখা

লাবিব মাহফুজ

অনন্তে হে সখা জাগিছো অকারণ
অসীমও আকাশে আকাশে –
ক্ষুদ্র এ তনু – কি করে লভিব
নাথ! আসিবো কি করে সকাশে!

চাহ যদি মোরে প্রিয় – আলিঙ্গনে
চাহ যদি মোরে প্রিয় – তনুমনে!
বিরহডোরে ওগো ব্যাথাবানে এসো
ডুবু ডুবু মোর, সালতি বাসে!

অসীম তুমি, ভৃঙ্গার মম
অতি যে ভঙ্গুর হায় –
আকাশ তুমি! আমার মাটির দেউল
গড়িতেই ফের ভেঙ্গে ভেঙ্গে যায়!
আমি কি করে তোমারে সাধিবো হে
আমি কি করে তোমারে বাঁধিবো হে
নাই যদি পারি, অসীমও ক্ষমায়
বাঁধিও দয়ার – অমনিবাসে!

রচনাকাল – 27/09/2023

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ