Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

দেহ জমিন : গোলাম রাশেদ রচিত কবিতা

গোলাম রাশেদ / দেহ জমিন

এমন সোনার দেহ খানি আবাদ ক্যামনে করি
লাঙল জোয়াল ভেঙে গেছে সেই চিন্তা তে মরি।

দেহজমিন পতিত রইলো করা হলো না চাষ
মিছামিছি খেটে আমি মরি যে বারো মাস।

শত কষ্টে বীজ রোপনে ফসল নাহি ফলে
আবাদ করে পাই না ফসল খাটনি যায় গো জলে।

না জানিয়া জমিন জোয়ার আন্দাজে চাষ ধরে
লাঙল জোয়াল ভোক্তা হলো জমিন চাষ যে করে।

কোন বীজে কোন ফসল ফলে বীজের সন্ধান চাই
উত্তম ফসল হয় কোন যোগে আমার তা জানা নাই।

স্নিগ্ধ লাঙল কোথায় পাবো চাষ করিতে জমিন
দেহজমিন মেপে দিবে কোথায় ভূমি আমিন।

কোন সময়ে চাষ করিলে সোনার ফসল ফলে
এমন বান্ধব কে বা আছে দাও না আমায় বলে।

শুদ্ধ বীজ মিলিবে কোথায় আপন দেহ ঘরে
কোন সাধনে মিলিবে বীজ বলে দাও আমারে।

চাষ করিবো দেহ জমিন বীজের সন্ধান জেনে
নষ্ট হবে না আমার বীজ দেহ এ জমিনে।

দেহ জমিন : গোলাম রাশেদ রচিত কবিতা – সোনার দেহ

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ