আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – নিবেদন

লাবিব মাহফুজ

এক জীবনের ভাগ্য আমার
দিলাম তোমার হাতে তুলে,
চালাও তোমার নিঠুর কলম
জীবন মরণ বেদী মূলে!

মোর মত্ত মরম বিছাইলাম
নিত্য তোমার চলার পথে,
নির্মম তোমার পায়ে দলে
চলে যেও সুরের রথে।

হৃদয় আমার বিবর্ণ হায়
ব্যাথার আচড় তুলে প্রাণে,
যা খুশি তা যাওগো লিখে
পাবে আমায়, নিবেদনে।

রচনাকাল – 17/10/2020

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ