লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – মধুমাখা শ্রীরূপ খানি

লাবিব মাহফুজ

ঐ মধুমাখা শ্রীরূপ খানি যেন দিনরজনী রয় ধ্যানে
এই অভাজনে নিজগুণে শ্রীরূপ দিও মোর নয়নে।

আমি তোমার প্রেমও পিয়াসী
চাতক সম সদায় থাকি রূপ আশায় বসি
আমার হৃদয়ও অনঙ্গে আমি বইস এই পরানের সিংহাসনে।

সব হারাইয়া তোমার ও তরে
আমি নিরবধি আঁকুল হৃদয় ডাকি বারে বারে
আমার ডাক শুনে না হইলে দয়া
দয়াল আমি কেমনে বাচি পরানে।

ঐ রূপ ধ্যানে রাখিয়া নয়ন
আমি সদায় যেনো রই স্বরণে আসিলেও মরণ
অধম লাবিব বলে বিনয় করে গো
তুমি না হারাইও কালসমনে।

রচনাকাল – 12/08/2018

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ