আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – পাঞ্জাতনে নিগুঢ় খেলা

লেখক – লাবিব মাহফুজ চিশতী

পাঞ্জাতনে নিগুঢ় খেলা, খেলে কলমাতে
লা ইলাহা ইল্লা আল্লা হু এর সনেতে।

পঞ্চভাগে আদি রাগে পাঞ্জাতনের ঘর
নুর হরফে আদি কলেমা, লেখেন পরোয়ার।
পঞ্চ সুরত নূরের অক্ষর, জমা তাহাতে।

পঞ্চপ্রেমে পাঞ্জেগানা, পাঁচটি সেজদা রয়
পঞ্চভাগে তৈয়ব কলেমায়, প্রকাশ সমুদয়।
পাঁচ একীনে পাঁচ কলেমায়, তৈয়বের খবর।

পাপে মগ্ন তাইতো বিঘ্ন ভজন লাবিবের
পাঞ্জাতনের ভেদ না বুঝে জীবন অন্ধকার।
বারোতে বারোরি মাজহার, হিমেল শাহের নামেতে।

লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 15/05/2025

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ