আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমার শ্যাম সুন্দর প্রাণ গোবিন্দ

লাবিব মাহফুজ

আমার শ্যাম সুন্দর প্রাণ গোবিন্দ
পীতধরা, মোহন চূড়ায়
ত্রিভঙ্গে নাচে ব্রজানন্দ।

ব্রজ ধামের কূলে কূলে
তমালও কদম্ব ডালে,
অষ্টসখীর নাম ধরিয়া
বাজায় বাঁশি প্রাণ মুকুন্দ –
সে বাঁশির সুরে মন বৃন্দাবন
নাচে পেয়ে নিত্যানন্দ।

রাধা আমার প্রাণ মুরারী
হেরী কালো জলে কালো হরি,
ললিতা বিশাখা সখী
দাও এনে মোর শ্যামানন্দ –
আমি ঝাঁপ দিবো যমুনার জলে
না পেলে সেই প্রেমানন্দ।

রচনাকাল – 21/08/2019

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ