Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – মাশানি রূপেতে কোরান

লেখক – লাবিব মাহফুজ চিশতী

মাশানি রূপেতে কোরান, শুন এবার বলি তার শান
নূর কোরান হয় সুরতে আহসান, বাদী মন
নূর কোরান হয় সুরতে আহসান।

তিরিশ হরফ কোরান খানি, হচ্ছে নাযিল দিনরজনী
সাবআ মাশাানি কালাম, কোরানে সন্ধান –
আল ফাতিহার মর্ম জেনে, দেখো কোরান রূপ দর্পনে
দেখবি তথায় সাত পাঁচের বিধান।

আলিফ লাম মীম তিন দরোজায়, পনেরটি হরফ সাজায়
জালিকাল কিতাব বলিয়া, দিতেছে প্রমাণ –
ওয়াজেব হতে এমকানেতে, কোরান প্রকাশ এই জগতে
আয়াত দেখো এই দেহ ভূবন।

জ্ঞান অন্ধ দিন কানার দলে, কাগজেরে কোরান বলে
আসল কোরান না চিনিয়া, হইল নাফরমান –
লাবিব বলে গুরুধ্যানে, কোরান চিনো বর্তমানে
জিন্দা কোরান ঐ মুর্শিদের চরণ।

রচনাকাল – 02/05/2025
লেখক – লাবিব মাহফুজ চিশতী

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ