Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – যমুনা পুলিনে

লাবিব মাহফুজ

যমুনা পুলিনে
দেখো তমাল ছায়ে বসি –
ঐ যে দূরে মধূর সুরে
বাজায় শ্যামে বাঁশি।

বাঁশিতে মোর নামটি ধরে
ডাকে আমায় আকুল সুরে
আর যে রইতে নারি ঘরে
হইলাম কূলনাশী!

সপ্তছিদ্র বংশী ধ্বনি
যে শুনেছে দিনরজনী
হইছে ধরায় কলংঙ্কীনি
গলে প্রেমো ফাঁসি!

লাবিবের হইলো জ্বালা
ডাকে নিতি বংশীওয়ালা
প্রাণে আটা ভবের তালা
না হই চরণদাসী!

রচনাকাল – ১৩/০৩/২০২৩

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ