১. এক পলক দুনিয়ার অনাসক্তি, হাজার বছর ইবাদত অপেক্ষা অধিক মূল্যবান। – হযরত খাজা হাসান বসরী (রা)
২. যে আল্লাহ ছাড়া অন্য কিছুতে শান্তি পায় না, সেই আসল ফকির। – হযরত শিবলী (র)
৩. হয় ভাবো, না হয় ভ্রমণ করো। ভাবুক আর ভ্রমণকারীই জগতের শ্রেষ্ঠ দরবেশ। – শেখ সাদী (র)
৪. মূর্খ দের আড্ডা থেকে সবসময় দূরে থাকবে। অন্যথায় তারা তোমাকেও মূর্খ বানিয়ে ছাড়বে। – মাওলা আলী (আ)
৫. সমস্তকে ত্যাগ করে তুমি কোনো কামেল ওলীর গোলাম হয়ে যাও। তবেই তুমি ধর্মের প্রকৃত স্বাদ গ্রহণ করতে পারবে। – মাওলানা জালালউদ্দিন রুমী (র)
৬. সেই পথ শ্রেষ্ঠ, যেখানে সকল পথের যোগ আছে। – মহর্ষি মনমোহন
৭. সংসারকে তুচ্ছ তুমি করিবে যখন, গৌরবে সংসার তোমায় করিবে গ্রহণ। – মহর্ষি মনমোহন
৮. সমস্ত কিতাব গ্রন্থ যা আছে সব ঐ নদীতে ফেলে দাও। আল্লাহকে পেতে হলে শামস তাবরীজ এর কাছে যাও। – মাওলানা জালালউদ্দিন রুমী (র)
৯. যত বেশি নিরব হবে, তত বেশি শুনতে পাবে। – মাওলানা জালালউদ্দিন রুমী (র)
১০. আরেফ ঐ ব্যাক্তি, যিনি নিজের হৃদয়কে দুনিয়া ও আখেরাত উভয়ের আকর্ষণ থেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছেন। আর প্রতি মুহুর্তে আল্লাহর হাজার হাজার তাজাল্লু তাঁর মাঝে বিকশিত হয়। – হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (র)
১১. গতকাল চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি বিজ্ঞ, তাই নিজেকে বদলাতে চাই। – মাওলানা জালালউদ্দিন রুমী (র)
১২. প্রকৃত বুদ্ধিমান সেই, যে নির্জনতা পছন্দ করে। – হযরত জুনায়েদ বাগদাদী (র)
১৩. তুমি দুনিয়াও চাও, আবার আল্লাহকেও চাও। এটা নিছক পাগলামী ছাড়া আর কিছু নয়। – হযরত খাজা মঈনুদ্দিন চিশতী (র)
১৪. ভাবিতে ভাবিতে হলে ব্রহ্ম ভাব, খন্ড জীবে ফুটে ওঠে প্রকান্ড স্বভাব।
নির্জনে থাকিলে হয় ঈশ্বরত্ব বোধ, নির্জনে সাধনা করো, পাইবে প্রবোধ। – মহর্ষি মনমোহন
১৫. মানুষ থুইয়া খোদা ভজো, এ মন্ত্রণা কে দিয়েছে,
মানুষ ভজো, কোরান খুঁজো, পাতায় পাতায় সাক্ষী আছে। – জালাল উদ্দিন খাঁ
১৭. মুরিদের পক্ষে পীরের উপস্থিতি ও অনুপস্থিতি উভয় অবস্থাতেই একই প্রকার খেদমত হওয়া উচিত।
১৮. আল্লাহ প্রেমিকেরা আল্লাহ প্রেমে মত্ত থেকে নিজেকে ভুলে প্রভুর অপরিসীম রূপের ধ্যানে মগ্ন হয়ে যাও। – শেখ সাদী (র)
১৯. মানুষ যখন আমিত্বের খোলস ত্যাগ করে, তখন নিগুঢ় ভাবে চিন্তা করলে দেখা যায়, প্রেমিক প্রেমাস্পদ সবই এক। – খাজা মঈনুদ্দিন চিশতী (র)
২০. হিংসুকদের ভৎস্যনায় চিন্তিত হয়ো না, কষ্ট ও যন্ত্রনা দিয়েই আশেকের হৃদয় প্রতিপালিত হয়। – খাজা মঈনুদ্দিন চিশতী (র)
২১. অনেক লোক ভূমির ওপর বিচরণ করে, কিন্তু তারা মৃত। আর অনেক লোক ভূমিগর্ভে শায়িত, কিন্তু তারা জীবিত। – হযরত আবুল হোসেন খেরকানী (র)
২২. মহাবিশ্বের সবকিছুর মাধ্যমেই খোদাকে চিনতে পারবে। কারণ, খোদা সমজিদ মন্দির গীর্জাতে সীমাবদ্ধ নন। তবু যদি জানতে চাও, খোদা মূলত কোথায় বাস করে? তবে তাঁকে খোঁজার জন্য একটি জায়গাই আছে। তা হলো, প্রকৃত প্রেমিকের অন্তর। – শামস তাবরীজ (র)
২৩. প্রকৃত প্রস্তাবে মানব দেহই আসল কিতাব এবং প্রকৃত কাবা। তোমার আপন দেহেই আল্লাহকে অনুসন্ধান করো। – মাওলানা জালালউদ্দিন রুমী (র)
২৪. এলেম গভীর সাগর সদৃশ। মারেফত উহার তরঙ্গ। – খাজা মঈনুুদ্দিন চিশতী (র)
৯. ধ্যান হলো হৃদয়ের বাতি। এটি নিভে গেলে হৃদয়ে আর আলো থাকে না। – ইবনে আতাউল্লাহ (র)
২৫. মুমিন হচ্ছে সেই, যে কিনা দুনিয়াবী কাজের মাঝেও আল্লাহ হতে গাফেল হয় না। – হযরত সিররী সাকতি (র)

