Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – বৃথা কি আর যায় নয়নের জল

লাবিব মাহফুজ চিশতী

বৃথা কি আর যায় নয়নের জল
আমার দয়ালরে,
বৃথা কি আর যায় নয়নের জল –
ওরে নিরবধী নয়ন জলেই
ফোটে গুরুর প্রেমের শতদল।

ওরে যে জনা হয় আশেক তারি
তার নয়ন যুগল বহে ভারী
সদায় থাকে চিত্ত অচঞ্চল –
ওরে রূপ নিহারে নয়ন দিয়া
মহাভাবে রয় বসিয়া
তারে ধরে না আর কাম কামনার ছল।

ওরে নয়ন জলের পিছল পথে
আসেন মুর্শিদ প্রেমোরথে
সরায় ভক্তের বিষয়ও জঞ্জাল –
ওরে লাবিব বলে বিনয় করে
নয়ন জলে বাঁধগে তারে
ও সে পতিতেরী সহায় চিরকাল।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/12/2024

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ