আপন ফাউন্ডেশন

Date:

সংগীত – জগৎ মাঝারে সখা

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল

লাবিব মাহফুজ

জগৎ মাঝারে সখা
আমি অধম ভব ঘুরে,
আশায় আশায় খ্যাপায় সম
পরশ পাথর খুজে ফিরে।

পুর্ণতায় গড়িয়া দেহ
গড়লে তব বাস
পবিত্র করিয়া করলে মোর
হৃদ আসন উদ্ভাস –
সে দেহ লয়ে ধরায় এসে
হইলাম বন্দি মায়া ডোরে।

তুমি প্রেমও আশে সাজাইয়া জগৎ
প্রেম ও পানে রও চেয়ে,
নিষ্ঠুর মোরা ভুলি তোমায়
এ কুহকে পর লয়ে –
অধম লাবিব বলে অবুঝ মনরে
ধর সে তরী সংসারে।

রচনাকাল – 19/11/2014

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ