আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – হবি যদি সহজ মানুষ

লাবিব মাহফুজ

হবি যদি সহজ মানুষ
গুরু পদে থাকগে পড়ে –
গুরুর চরণ ধরে রে মন, গুরুর চরণ ধরে।

মানুষ গুরুর শ্রী চরণে, বাধা যে রয় জিবন মরণে
ভয় নাই তার আর কাল শমনে, সে পাবে উদ্ধার ভবপাড়ে।

মানুষ গুরু ভজলে রে মন, মনে ভাব সারল্যের হয় জাগরণ
সে নিত্যধামে করবে গমন, পরম গুরুর স্বভাব ধরে।

লাবিব বলে মনরে আমার, গুরু পদে থেকো অনিবার
দীলে রেখো স্বরণ তাহার, থেকো সর্বদা ঐ রূপ নিহারে।

রচনাকাল – 28/05/2019

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ