আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – একা

লাবিব মাহফুজ

কেউ নেই ধারেকাছে
শুধু আমি আর আমার হৃদয়!
হৃদয় অবিরাম দিয়ে যাচ্ছে তার বার্তাগুলো
নিঃশব্দে শুনে যাচ্ছি আমি!
বললো –
কেন এতো আকুলতা? যখন –
কোথাও কেউ নেই!
অস্তিত্বশীল শুধু তুমি আর আমি!
হয় তুমি বলো, আমি শুনি
অথবা আমি বলি, তুমি শোনো!

নিঃসঙ্গতার এ জগতে নিঃশব্দে চলুক
আমার আর তোমার আদান প্রদান।
যেহেতু আর কেউ নেই –
যত আকুলতা, যত জঞ্জালতা, যত পৃথীবি
সবি মরিচিকা!
আছি শুধু তুমি আর আমি!
আর কেউ নেই!

রচনাকাল – 20/05/2020

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ