আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – নরকবাস

লাবিব মাহফুজ

নরকের দরজায় দরজায়
টাঙিয়ে দিবো আমি
এক একটি নিষ্ঠুর চাহনী তব –

প্রতিটি পাপীর হৃদয়ে হৃদয়ে
গেঁথে দিবো আমি
এক একটি তব পাষাণ – নয়ন সরসী!

প্রতিটি শূণ্যতায় শূণ্যতায়
পৌঁছে দিবো আমি
কঠোর তব প্রণয় প্রমত্ত বৈভব –

জগতে জগতে
রটায়ে দিবো আমি
আমার নরকবাস! তব তরে প্রেয়সী!

রচনাকাল – 13/08/2022

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ