আপন ফাউন্ডেশন

Date:

কবিতা : বাহরায়েন হক, আব্দুর রাজ্জাক বিশ্বাস, ঝর্ণা হক, আমির হামজা

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল

কবিতা – তবু খোঁজ না পাও
এস এম বাহরায়েন হক ওয়ায়েছী
এত কাছে খোদা
তবু খোঁজ না পাও,
আশেক বিহনে মাশুক
কি রূপে বাতাও।
অসীম দৌলত
তোমার ইচ্ছার সহিতে
দিয়াছে বাক শক্তি
প্রকাশ করিতে।
চক্ষু, কর্ণ, নাসিকা
ত্বক, শ্রবন,
অনুভবের সত্যের রাহা
করিতে বর্ণন।
খেলাপ ইহাতে নাই
দেখি বিচারিতে,
অশুভ’রে শুভ করে
দাসত্ব চিত্তে।
আরশ ফরস
আর বাতেন জাহের,
তোমাতেই সব ঘেরা
কারণ এস্কের!
বুঝিতে পারবে সেই
জ্ঞান রৌশনিতে,
মুর্শিদ যার আছে সহায়
সদায় মদতে।
অধম অধীন যত
রাখে জ্ঞান হুঁশিয়ার,
নালেক পায় না কখনও
দেখেও দিদার!
অহম বোধ যার
রয় দেল মথিতে,
বোকা বলে হয় চিহ্নিত
আকল নিক্তিতে।
অসীম অপার নাম
ওজুদ বান্দার,
আদবে খেলাপ নয়
তিক্ষ্ণ দৃষ্টি যার।
ময়দানে সে কভু
কৃপণতা না করে,
প্রভুর আজ্ঞায় সে
হৃদয় দেয় ভরে।
বাহরায়েন শাহ আছে যার
গোজার খেদমতে
মুর্শিদ শাহ মতিউল হক
রেখেছে মানব আলোতে।

কবিতা – অতি প্রিয়
আব্দুর রাজ্জাক বিশ্বাস
তুমি যদি আকারহীন, তবে তোমার
এতো নামকরণ হলো কি করে?
তোমার তেজস্বী রূপে মুসা জ্বললোনা
তুর পাহাড় ছাঁই হলো পুড়ে!
আমি অন্ধের মতো তোমার পরশ
রন্ধ্রে রন্ধ্রে অনুভব করি,
তাইতো আমি সদা – সর্বদা
তোমার-ই সালাত করি।
না চাইতেই যদি তব রূপ
বিমোহিত সুধা, রস – গন্ধ পাই,
আমি আনমনা সদা, উদাস হয়ে
তোমাতেই ডুবে রই।
তোমার সৃষ্টি তোমার দৃষ্টি
আমার চলার পাথেয়,
আমাতে তুমি, তোমাতে আমি
প্রিয় থেকেও তুমি অতি প্রিয়।

কবিতা – বিদায়
ঝর্ণা হক
কত দিন আগে তোমায়, দিয়েছি বিদায়
বিরহ-বিধূর, কেনো বেদনা কাঁদায়।
থেকে থেকে মনে পরে, সেই যে প্রহর
সকলি আপনার তরে, কেউ নয় কারো।
ভরা প্রাণে প্রেম ছিল, আজ সে নাই
বিষাদের বিষে শুধু, করি হায় হায়।
স্মৃতির রেখাগুলো সব, শমসের হায়
বুকে চেপে বসে শুধু,আমারে কাঁদায়।
আজো সবার তরে, ভালোবাসা আছে
অন্তর পুড়ে ছাই, হৃদ রহে পাশে।
আঁখি চায় সুন্দর, প্রাণ বলে আয়
থাকিবেনা সেই সব, গোধূলী বেলায়।

কবিতা – প্রদীপ
আমির হামজা শাহরিয়ার

নিত্য জ্বেলে রাখি প্রদীপ
অপেক্ষাতে নিরন্তর,
কবে আসবে আমার হৃদ বাসরে
মুর্শিদ প্রভু রূপ সুন্দর!
জপমালায় জপি আমি
দিবানিশি শ্রীনাম তার,
মোর আকুল ডাকে দিয়ে সারা
হৃদে এসো প্রাণেশ্বর।
চরণধুলি অঙ্গে ধরে
পূঁজবো তোমায় নিশিদিন,
আমার প্রেম পিপাসা মিটাইতে
রাখ মোর বাসরে শ্রীচরণ।

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ