আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – কেনো ছল করে ভালোবাসো

লাবিব মাহফুজ

কেনো ছল করে ভালোবাসো
কেনো না এসেও, কাছে আসো।

কেনো আকুল করে রাখো আমার এ প্রাণ
দূরে থেকে বারে বারে,
কেনো নয়নের জল, মুছে বারবার
ভেজায়ে রাখো যে আমারে।
মরমে তোমার কি যাতনা সয়ে –
মোরে লয়ে বিরহ, বাণেতে ভাসো!

কেনো কাঁদিয়া পাষাণ প্রাণ কাঁদালে অনুক্ষণ
ভালোবেসে কেনো দূরে দূরে,
বাঁধিয়া মনেতে মন কেনো আর দুনয়ন
ঢেকে রাখো আধারে আধারে!
ঐ করুণও সজলও আঁখিবানে প্রিয়
পরাণও ভরিয়া প্রেম প্রকাশো!

রচনাকাল ০৬|০৩|২০২১

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ