Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – মক্কা আর মদিনার খবর

লাবিব মাহফুজ চিশতী

মক্কা আর মদিনার খবর
জানাও দয়াল কৃপা করে,
শানে নজুল ধরে নবীর
শানে নজুল ধরে।

নবী কোন আকছামে কোন ছুরতে রয়
কোন রূপে নজুলে এসে ধরায় জাহির হয়
কোন রূপে কখন আসে যায়
কয়টি সুরত বলো মোরে।

কোন নবী রয় শাইয়্যিম মিন নূরী
বাশারুম মিছলুকুম বলে কোন নবী প্রচারী
নবী জাত সিফাতে কোনরূপ ধরি
আসিল এই ভবের পরে।

কোন নবী হায়াতুন আর কোন জন ওফাতুন
নবী তত্ত্ব জানতে আমার মনের আকিঞ্চন
আমায় জানাও নবীর ভেদ বিবরণ
লাবিব কয় বিনয় করে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 24/03/2025

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ