আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – মনরে বারে বারে বলি আমি

লাবিব মাহফুজ

মনরে বারে বারে বলি আমি,
দয়াল নামটি ছেড়োনা,
সে নাম বিনে জগতে আর
মুক্তির উপায় রবে না।

যত যাগযজ্ঞ আরতি পূজা, মনেরে করিতে সোজা
তোমার মনরে বানাইয়া প্রজা, করাও গুরু পদ উপাসনা –
তবেই তোমার মনের বনে, বিহার করবে রাব্বানা।

দয়ালের চরণও পদ্মে, মনকে রাখ স্বরণে বেধে
কায়মনে তার চরণ সেধে, কর তাহার ভজনা –
ও সে পতিত পাবন হয়ে তখন, তোমায় করবে আপনা।

রচনাকাল – 30/10/2018

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ