Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – প্রাণ গেলো মোর বিরহ অনলে

লেখক – লাবিব মাহফুজ চিশতী

প্রাণ গেলো মোর বিরহ অনলে
আমায় সুখের স্বপন দেখাইয়া ফের
অকূলে ডুবালে।

ওরে খালেক মালেক বিন্দু জালাল, তোমার মহিমা
সর্বধারে শ্রীরূপ তোমার নাই কোনো সীমা।
প্রাণে আমার দেখা দিয়ে প্রাণ প্রতিমা
কোথায় হারাইলে।

আমি অহর্নিশি কান্দি বসি বিরহ বদনে
প্রাণেরই আকিঞ্চন রবো, গৌরাঙ্গ মিলনে।
আমার এই সুখ স্বপনের অবসানে
বিরহ আনিলে।

পোহাইলো লাবিবের নিশি, অপেক্ষার প্রহরে
শুকাইলো ফুল পারিজাত, শূণ্য বাসরে।
আমার কাটে যেন শত জনম
এমনি চোখের জলে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 19/05/2025

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ