লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – গুরু বিনে ত্রিভূবনে

লাবিব মাহফুজ

গুরু বিনে ত্রিভূবনে
জাহের বাতেনে মুক্তি নাই
চরণেতে রাইখো আমার সাঁই।

কাঙাল আমি চেয়ে তোমার পানে
দয়াল দেখেছি রূপ ঐ নয়নে
সুধা ঝড়ে ক্ষণে ক্ষণে
আমি সুধায় যে মাতাল হই।

কি রূপ তোমার আঁখিতলে
যে দেখেছে ব্রহ্মান্ডলে
তার ভব জিবন এমনি ছলে
বিলাইয়াছে চরণ ঠাঁই।

চাইনা পিপাসা মিটাইতে
আমার তৃষ্ণা যেনো দর্শিতে
অধম লাবিবের প্রেমহীন চক্ষেতে
দিও দর্শন এইতো চাই।

রচনাকাল – 05/01/2014

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ