Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – আমার মনো প্রাণ ও সঁপিলাম দয়াল

লাবিব মাহফুজ

আমার মনো প্রাণ ও সঁপিলাম দয়াল
তোমার রাঙা পায়,
ছেড়োনা ছেড়োনা মুর্শিদ
ঘোর কালো অমাবস্যায়।

কত আশায় ভরে এ বুক
ভাসাইছি অকূলে সব সুখ
দুঃখ দিয়েই কইরো ভাবুক
যেন থাকে বন্ধন তব কৃপায়।

ছাড়লাম দুনিয়ারও আশা
করলাম তব নাম ভরসা
অকূলও দরিয়ায় বাসা
আমার থাকেনা যেন তরঙ্গ ভয়।

ভবপাড়ে আমার তুমি কান্ডারী
আমি পাই যেনো তোমার নামের তরী
অধম লাবিব বলে সেই যে নূরী
আমায় পার করিও বিষম অমায়।

রচনাকাল – 25/11/2014

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ