লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – রাসুল আছে জগৎ জোড়া

লাবিব মাহফুজ

রাসুল আছে জগত জোড়া
নূর মোহাম্মদ দীপ্তকারে
চিনে নিও তারে রে মন
চিনে নিও তারে।

নুর মোহাম্মদ বৃক্ষরে মন
দুটি শাখা হয়ে প্রকাশন
চন্দ্র সূর্য তাহার ভূষন
দিনে রাতে রয় বিহারে।

শামস ক্বামার দুইটি কলি
দয়াল নবী হযরত আলী
জাত সিফাতের প্রদীপ জ্বালি
আছে ধরার সর্বধারে।

নবুয়ত আর বেলায়েতে
দয়াল লীলা করে এই জগতে
অধম লাবিব দিবারাতে
চাঁদ সুরুজের লীলা হেরে।

রচনাকাল – 26/08/2018

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ