লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – মন চায় প্রিয় তোরে

লাবিব মাহফুজ

মন চায় প্রিয় তোরে
দেখি দুনয়ন ভরে
মেটেনা তৃষ্ণা হেরিয়ে,
মুখখানি তব
জোছনা বিভব
আধার প্লাবনে আলো দেয় ছড়িয়ে।

শ্রী মুখখানি তব কত যে আলোধারি সখি
উন্মাদ এ হিয়া, সে আলো নিহারী
মনো শ্রীমতি মুরারী প্রিয়ে নয়ন অভিসারী
চঞ্চলা আচলে রেখো এ মন জড়ায়ে।

রূপে তব আঁখি ভোলে কত যে সুন্দর
গাহনে হেরিয়ে প্রেম নব চির কুমার
ধন্য জয়তার, এ যেনো আলো সাকার
ডাকে লাবিবের হিয়া, হাত বাড়ায়ে।

রচনাকাল – 26/02/2013

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ