লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – নয়নে লাগে যারে

লাবিব মাহফুজ

নয়নে লাগে যারে
চায়না মন তার দোষ ‍গুণ বিচার
থাকে ঐ রূপ নিহারে।

প্রেমিকের প্রাণ যে ভাবের মরা
প্রেমাস্পদ সে ভাবের চূড়া
ঝড়িয়ে প্রেমের ঝর্ণাধারা
অলোক রূপে ঘুরে ফিরে।

নিরিখ রেখে হৃদ কমলে
যে ফাঁদ পেতেছে প্রেমের কূলে
তার ভবঘুরে প্রাণ অকূলে
দুকুল পায় কিনারে।

বলে লাবিব বিনয় সাথে
যার ফুটবে আঁখি প্রেম প্রভাতে
থাকবে রূপ তার নয়নেতে
আশা সিন্ধু পাড়ে।

রচনাকাল – 03/12/2015

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ