আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – মাশুকেরই রূপ নিহারে আশেক

লাবিব মাহফুজ

মাশুকেরই রূপ নিহারে, আশেক সদায় রয় মশগুল
সালাতুল মেরাজ কয় তারে, আঁখিদ্বয় করতে শীতল।

প্রভূগুরু মূর্ত যাহার, চরণেতে বান্ধা অন্তর
হামেশা কায়েম সালাতে, থাকেনা তার ভক্ত কাল –
সদায় থাকে রূপ নিহারে, সালাত সুধায় মত্ত হাল।

মুমিন জনার মাশুক যে হয়, শ্রী গুরু রূপ আপন আত্মায়
নিরবধী আপন পানে, সে রূপ ধ্যানে রয় অটল –
দীলের ঘরে প্রভুর দীদার, সে নিশানায় রয় অনর্গল।

গুরু তত্ত্ব সত্য যাহার, সে পেয়েছে বরযখ আকার
লা ছানি সাই গুরুরূপে, প্রেম বিলাতে হয় ব্যাকুল –
লাবিব বলে সে রূপ ধ্যানে, আদায় হয় সালাতের মুল।

রচনাকাল – 30/10/2018

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ